ছবি : সংগৃহিত
সারাদেশ

যাত্রীবেশে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ও জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা চলমান ৯ দফা অবরোধের প্রথম দিনে চট্টগ্রামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: ভিক্টর পরিবহনে আগুন

রোববার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার আকবরশাহ মাজার জামে মসজিদের সামনে এই অগ্নিসংযোগ করা হয়।

পুলিশ জানিয়েছে, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনে এবং এতে কেউ হতাহত হয়নি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক জানান, রাত ৯টা ৩৫ মিনিটে আকবরশাহ এলাকায় বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে বলে জানিয়েছেন বাসের হেলপার ও চালক।

আরও পড়ুন: রাজধানীতে নারীর লাশ উদ্ধার

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন মো. আকবর জানান, দুর্বৃত্তরা যাত্রীবেশে অবস্থান করে আকবারশাহ মাজার জামে মসজিদের সামনে বাসটিতে আগুন দিয়েছে । ঘটনাস্থলে এসে বাসের পেছনের সিটে আগুন দিয়ে অন্য যাত্রীদের সঙ্গে নেমে যায়। আগুনে বাসের পেছনের কয়েকটি সিট সম্পূর্ণ পুড়ে যায়।

তিনি আরও জানান, বাসটি নগরীর ৪ নম্বর রুটে চলাচল করে। রাতে কর্ণেলহাট ও একেখান গেট থেকে ২০ যাত্রী নিয়ে ওয়্যারলেস এলাকায় যাচ্ছিল বাসটি। পথে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যান। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা