সংগৃহীত
সারাদেশ

লোহার আঘাতে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় শ্রী ফল্লাত (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের সম্পর্কে এখনো কোনো বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুন: মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

শুক্রবার (১ ডিসেম্বর) রাতে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া মগপুকুর এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাতের কারখানায় এই ঘটনা ঘটে।

জানা যায়, জিপিএইচ ইস্পাত রোলিং মিলসে কাজ করার সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হঠাৎ লোহার আঘাতে গুরুতর আহত হয় ফল্লাত। এই সময় তাকে উদ্ধার করেরাত ৮টায় চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক এই বিষয়টি নিশ্চিত করে জানান, জিপিএইচ ইস্পাতে আঘাতপ্রাপ্ত হওয়া একজন শ্রমিক নিহত হয়েছেন। এখনও তার নাম-ঠিকানা জানাতে পারিনি।

আরও পড়ুন: রাজধানীতে নারীর লাশ উদ্ধার

চট্টগ্রাম কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত বলেছেন জিপিএইচ ইস্পাতের এইচআর ম্যানেজার হাসান রিয়াদ আমাদের জানিয়েছেন যে একজন শ্রমিক আহত হয়ে মারা গেছে৷ আমাদের পরিদর্শক কারখানাটি পরিদর্শন করবেন৷ পরিদর্শন শেষ হলে বিস্তারিত জানতে পারবো।

জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল বিস্ময় প্রকাশ করে জানান, এ খবরটি আমি এখনো পায়নি। আমি বাইরে
তাই হয়তো পাইনি। খবর নিয়ে আপনাকে জানাতে পারবো।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা