সংগৃহীত ছবি
সারাদেশ

মেয়ের কোপে প্রাণ গেল বাবার

জেলা প্রতিবেদক : চট্টগ্রামের লোহাগাড়ায় মেয়ের দায়ের কোপে আবদুর রহমান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সাতক্ষীরা-১ আসনে নৌকার প্রার্থী স্বপনের মনোনয়ন জমা

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার পুটিবিলা ইউনিয়নের সরই এলাকার বলীর জুম পাড়ায় এ ঘটনা ঘটে।

পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক জানান, আবদুর রহমান ও তার মেয়ে হুমাইরার সঙ্গে গরুকে খাবার খাওয়ানো নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হুমাইরা ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার বাবা আবদুর রহমানকে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আবদুর রহমানকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। নিহত আবদুর রহমানের মেয়ে কন্যা রয়েছে। হুমাইরা বিয়ের পর স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করে আসছিল।

আরও পড়ুন : পাইকগাছায় ‘ধুলোবালি’র মোড়ক উন্মোচন

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্ত হুমাইরাকে আটক করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা