ছবি: সংগৃহীত
সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক: ছুটির দিন ব্যক্তিগত এবং মালবাহী যানবাহনের চাপ বেশি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আরও পড়ুন: বিএনপির হরতাল-অবরোধ সফল হয়নি

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, এ মহাসড়কে নারায়ণগঞ্জ অংশের চট্টগ্রামমুখী লেনে যানবাহনগুলো থেমে থেমে চলাচল করলেও সোনারগাঁয়ের চৈত্রী গার্মেন্ট থেকে মেঘনাঘাট টোলপ্লাজা পর্যন্ত ৫ কিলোমিটার তীব্র যানজট তৈরি হয়েছে।

এই সময় সড়কের পাশের পাম্প স্টেশনগুলোতেও যানবাহনের প্রচুর চাপ দেখা যায়। এতে টোল নিতে মেঘনাঘাট টোলপ্লাজা কর্তৃপক্ষকে গিয়ে হিমশিম খেতে হয়।

আরও পড়ুন: যাত্রী নিয়ে ছুটল ‘কক্সবাজার এক্সপ্রেস’

এক যাত্রী শরীফুল ইসলাম জানান, পারিবারিক কাজে ব্যক্তিগত গাড়ি নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা করেছি। চৈত্রী থেকে টোলপ্লাজা পর্যন্ত যেতে সোয়া ১ ঘণ্টা লেগেছে। এর আগে এ পথ পাড়ি দিতে সর্বোচ্চ ১০/১৫ মিনিট সময় লাগতো।

আরেক যাত্রী ইসরাফিল হোসেন বলেন, বন্ধুরা মিলে চট্টগ্রামে ভ্রমণের জন্য বের হয়েছি। হরতাল-অবরোধের কারণে অন্যদিন প্রাইভেটকার নিয়ে চলাচল করা ঝুঁকিপূর্ণ। তাই ছুটির দিনে বের হয়েছি। এখন যানজটের কারণে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা