সংগৃহীত
সারাদেশ

ট্রাকচাপা ও নসিমন দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অরুন প্রামানিক (৫০) নামের এক শ্রমিক ও রিপন সিকদার (৩০) নামের এক অটোচালক নিহত হয়েছেন।

আরও পড়ুন: সিএনজি-ট্রাক সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্ত্বর ও সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত অরুন প্রামানিক কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের মুকুল প্রমানিকের ছেলে ও সদর উপজেলার পাইকেরডাঙ্গা গ্রামের মোকলেস সিকদারের ছেলে।

আরও পড়ুন: চালককে খুন করে অটো ছিনতাই

পরিদর্শক আবুল হাসেম মজুমদার বলেন, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপর পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের কাজ শেষে অরুন প্রামানিক বাইসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। তিনি এসময় কাশিয়ানীর ভাটিয়াপাড়া গোলচত্ত্বর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয়।

অপরদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় নসিমনের পিছনের চাকা ফেটে রিং ছুটে গিয়ে অটোগাড়ি নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোচালক রিপন সিকদারের গায়ে লাগলে মারাত্মক আহত হয়। পরে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

তিনি আরও জানায়, নিহত ২ জনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা