সংগৃহীত
সারাদেশ

কুমিল্লায় কাভার্ডভ্যানে আগুন

জেলা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ওয়ার্কশপে মেরামতের সময় ব্যাটারির ছাইভর্তি একটি কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস খবর পেয়ে এসে আগুন নেভায়।

আরও পড়ুন: কুড়িগ্রাম এক্সপ্রেসের লাইনচ্যুত

শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের কালিবাজার এলাকার আবদুল মমিনের বিসমিল্লাহ ওয়ার্কশপে এই ঘটনা ঘটে।

ওয়ার্কশপের মালিক আবদুল মমিন বলেন, কাভার্ডভ্যানে ওয়েল্ডিং করার সময় হঠাৎ আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

চালক রমজান আলী বলেন, পাবনা থেকে ব্যাটারির ছাই ভর্তি করে চট্টগ্রাম যাওয়ার সময় কাভার্ডভ্যানটি উপজেলার চিওড়া এলাকায় বৃহস্পতিবার দুর্ঘটনার শিকার হয়। এতে করে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়, হাইওয়ে পুলিশের সহযোগিতায় শুক্রবার দুপুরে কালিরবাজার বিসমিল্লাহ ওয়ার্কশপে নিয়ে আসি। সেখানে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় সন্ধ্যা সাড়ে ৫টায় গাড়িটিতে হঠাৎ আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চৌদ্দগ্রাম স্টেশন মাস্টার মেহেদী হাসান বলেন, গাড়িতে ব্যাটারির বারুদ জাতীয় কেমিকেল ভর্তি ছিল। মালামাল ভর্তি গাড়িতে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় এ আগুনের সূত্রপাত। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি লোকমান হোসেন গণমাধ্যমকে জানান, উপজেলার কালিরবাজার এলাকায় একটি গাড়িতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা মহাসড়কের ওপর দিয়ে পানির লাইন নেওয়ার ফলে কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। আগুন নিয়ন্ত্রণে আসার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা