সংগৃহীত
সারাদেশ

আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ 

জেলা প্রতিবেদক: রাজশাহীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: সিরাজগঞ্জ পিকআপে আগুন

বুধবার (২৯ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় রাজশাহী সিটি করপোরেশনে এক পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তার নাম জানা সম্ভব হয় নি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয় ফলে পুরো আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: ট্রাক্টরের ধাক্কায় নিহত ১

প্রত্যক্ষদর্শীরা বলছে, পাশের একটি রাস্তা থেকে দুর্বৃত্তরা ককটেলটি নিক্ষেপ করেছে আদালত চত্বরে। এই সময় বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টারে আদালত চত্বরে দাঁড়িয়ে থাকা ১ জন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়। তাকে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক বলেন, ঘটনার পরপরই পুরো আদালত চত্বরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এখন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক। তারা এ বিষয়টি তদন্ত করে দেখছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা