সংগৃহীত
সারাদেশ

প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি: জয়পুরহাট জেলার কালাইয়ে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কাওসার সরকার (২৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় শেখ রিফাত (১৮) নামের অপর এক মোটরসাইকেল যাত্রী গুরুতর আহত হয়েছে।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় যুবক নিহত

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ইটাখোলা-মোলামগাড়ী সড়কের বামনগ্রাম মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কাওসার কালাই উপজেলার জিন্তারপুর ইউনিয়নের করিমপুর গ্রামের খাতিম সরকারের ছেলে ও আহত শেখ রিফাত করিমপুর পূর্ব কুজাইল গ্রামের শেখ চঞ্চলের ছেলে।

আরও পড়ুন: রাস্তা থেকে তরুণীর লাশ উদ্ধার

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাওসার ও রিফাত মোটরসাইকেল নিয়ে মোলাগাড়ী বাজার থেকে করিমপুর বাজারের দিকে আসছিলেন। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলচালক কাওসার ও রিফাতকে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাওসারকে মৃত ঘোষণা করেন ও রিফাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলটি কালাই থানার মধ্যে। তবে স্থানীয়রা তাদের আহতাবস্থায় উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে ও একজন মারা যায়। বর্তমানে লাশ এখানেই আছে। আইনানুগ কার্যক্রম চলছে।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল শিক্ষার্থীর

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আল বারী বলেন, প্রাইভেটকারটি কালাই থানা পুলিশ জব্দ করেছে। চালক পালিয়েছেন। এই ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা