ছবি: সংগৃহীত
সারাদেশ

কিশোরগঞ্জ-ঢাকা ট্রেন চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের গচিহাটা স্টেশনে ট্রেনের ইঞ্জিন ও ৩ টি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় ১৫ ঘণ্টা পর কিশোরগঞ্জ-ঢাকা রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন: আবাসিক হোটেলে দর্জির মরদেহ

রোববার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে লাইনচ্যুত বগিগুলোর উদ্ধার কাজ শেষ হয়।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ রেল স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি ইঞ্জিন ও ৩ টি বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে ময়মনসিংহের ঈশ্বরদী ও ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া থেকে ২ টি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে গতকাল রাত ১০ টার দিকে উদ্ধার কাজ শুরু করে।

আরও পড়ুন: ভারত সফরে প্রধান বিচারপতি

প্রায় ১৫ ঘণ্টা পর উদ্ধার কাজ শেষ হয়। দুর্ঘটনার কারণে দীর্ঘ সময় এ রুটে রেল যোগাযোগ বন্ধ ছিল। ফলে ময়মনসিংহের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি সরারচর স্টেশনে গিয়ে ইঞ্জিন ঘুরিয়ে রাতেই আবার চট্টগ্রামের দিকে যাত্রা করে।

এছাড়া এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি ঢাকা থেকে এসে কটিয়াদি উপজেলার মানিকখালী স্টেশনে রাতে যাত্রাবিরতি করে সকালে সেখান থেকে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়।

আরও পড়ুন: আজ এইচএসসির ফল প্রকাশ

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আজ বিকেল ৪ টায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেনটি বর্তমানে কিশোরগঞ্জ স্টেশনে অবস্থান করছে।

এর আগে শনিবার (২৫ নভেম্বর) বিকেল সোয়া ৪ টার দিকে গচিহাটা স্টেশনে প্রবেশ করার সময় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি পয়েন্ট ভুলে দাঁড়িয়ে থাকা ময়মনসিংহের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনে উঠে যায়।

এ সময় চালক দ্রুত ব্রেক করলে কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন ও ৩ টি বগি লাইনচ্যুত হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা