সংগৃহীত ছবি
সারাদেশ

ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

জেলা প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : চট্টগ্রামে হেলে পড়েছে বহুতল ভবন

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে মিরসরাই পৌরসভার ডাকবাংলো এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- খুলনা জেলার লবণছড়া থানার নিজ খামার এলাকার শাহাবুদ্দিন গাজীর ছেলে সোহাগ গাজী (৩৬), সোহাগ গাজীর স্ত্রী ফারজানা আক্তার শিমলা (২৩) ও বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার বাঁশবাড়িয়া এলাকার আজিয়ার শেখের মেয়ে জান্নাতি আক্তার (২১)।

আরও পড়ুন : হরিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, মিরসরাই পৌরসভার পুরাতন ডাকবাংলোর সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে এনা বাসে তল্লাশি চালানো হয়। এসময় ৩ যাত্রীকে আটক করা হয়। তাদের ব্যাগ থেকে ৯৮০০ পিস ইয়াবা ট্যাবেলট জব্দ করা হয়।

তিনি আরও বলেন, তারা নিয়মিত ঢাকায় ইয়াবা পাচার করে আসছেন। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রষ আইনে মামলা করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা