ছবি: সংগৃহীত
সারাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ২ জন নিহত হয়েছেন। এ সময় আরও ২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: কক্সবাজারে নৌকায় বিস্ফোরণ, দগ্ধ ১১

বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাত ৯ টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের পিলজংগ বালুয়ার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের সোহেল ফরাজি (৩৩) ও তার মেয়ে নওরীন (৫)। আহতরা হলেন- নিহত সোহেল ফরাজির স্ত্রী মিনি বেগম ও বড় মেয়ে নওশীন (১০)।

আরও পড়ুন: ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ ও চালক মোহাম্মদ শাহজাহান সরদারকে (৩৮) আটক করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। আটককৃত ট্রাকচালক মো. শাহজাহান সরদার সাতক্ষীরা জেলা সদরের কাশিমপুর গ্রামের মৃত আতিয়ার সরদারের ছেলে।

পুলিশ জানায়, এক পরিবারের ৪ জন মোটরসাইকেল করে খুলনা থেকে খোলার উদ্দেশে যাওয়ার পথে বালুয়ার দোকান এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

আরও পড়ুন: কর্ণফুলীতে মিলল স্কুলছাত্রের মরদেহ

এতে মোটরসাইকেলে থাকা ৪ জনই ছিটকে রাস্তায় পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবা-মেয়েকে মৃত ঘোষণা করেন।

কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুর রহমান জানান, রাত ৯ টা ১৫ মিনিটের দিকে ফকিরহাটের নোয়াপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: দুই মাসে পালিয়ে বিয়ে করেছেন একই কলেজের ২০ ছাত্রী

ঐ পরিবারের আরও ২ জনকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালকে আটক করা হয়েছে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা