ছবি-সংগৃহীত
সারাদেশ

ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি : কুমিল্লার লাকসামে মাদকসেবনে নিষেধ করায় আবুল কাশেম (৪৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে রাজিব হোসেন (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে।

আরও পড়ুন : কলাবাগানে মিলল ব্যবসায়ীর মরদেহ

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের শ্রীয়াং বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য। তিনি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। অন্যদিকে, অভিযুক্ত রাজিব হোসেন উপজেলার এইক ইউনিয়নের শ্রীয়াং দক্ষিণ পাড়ার মৃত শহীদুল্লাহর ছেলে।

আরও পড়ুন : সিরাজগঞ্জে ডেঙ্গুতে মারা গেল স্কুলছাত্রী

স্থানীয়দের বরাতে মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কবির হোসেন মজুমদার বলেন, রাজিব হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকাসক্ত ও মদক বিক্রয় করে আসছিলেন। দুইদিন আগে বিষয়টি নিয়ে ইউপি সদস্য আবুল কাশেম তাকে সতর্ক করেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজিব হোসেনের সঙ্গে শ্রীয়াং বাজারের দেখা হয় ইউপি সদস্য আবুল কাশেমের। একে অপরের সঙ্গে কথা বলার এক পর্যায়ে রাজিব উত্তেজিত হয়ে দা দিয়ে মেম্বার আবুল কাশেমের বুকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : কর্ণফুলীতে মিলল স্কুলছাত্রের মরদেহ

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত রাজিব হোসেনকে আটক করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা