ছবি : সংগৃহিত
সারাদেশ

ত্রিশালে জমি নিয়ে বিরোধ, মারধরের অভিযোগ

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ত্রিশালে জমি- সংক্রান্ত বিষয় নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল।

আরও পড়ুন: "এডুকো বাংলাদেশ'র" ২৫ বছর পূর্তি উদযাপন

মঙ্গলবার (২৯ আগস্ট) মুক্তিযোদ্ধা মজিবর রহমান সুরুজের সন্তানদের উপর বাড়ীতে ঢুকে আপন চাচী ও চাচাতো ভাইকে ব্যাপক মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ত্রিশাল থানায় অভিযোগ করা হয়েছে।

জানা গেছে গত -২৯/০৮/২০২৩ তারিখ মঙ্গলবার দুপুর আনুমানিক ১ টায় ত্রিশাল উপজেলার চিকনামনোহরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অবৈধভাবে বাড়িতে প্রবেশ করে বাদী মোঃ আতাউর রহমান, শাহনাজ বেগম ও তার ছেলে আবিদ হাসানকে ব্যাপক মারধর করা হয়।

আরও পড়ুন: মানিকগঞ্জে মাদকসহ গ্রেফতার ২

মুক্তিযোদ্ধা মজিবর রহমান সুরুজের ছেলে মনির হোসেন, মামুন মিয়া, মাসুম মিয়াদের নেতৃত্বে এই ঘটনা টি ঘটেছে।

পরে স্থানীয় লোকজন এসে গুরুতর আহত শাহনাজ বেগমকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের হাসপাতালে ভর্তি করতে বলেন।

আরও পড়ুন: আনসার আল ইসলামের ৫ সদস্য আটক

এই ঘটনায় আহতের স্বামী মো: আতাউর রহমান বাদী হয়ে মনির হোসেন (৩৫), মামুন মিয়া (৪৫) মাসুম মিয়া (৪০); এদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

মামলার বাদী মোঃ আতাউর জানান আমার ভাই একজন মুক্তিযোদ্ধা সেই ক্ষমতা দেখিয়ে ভাইয়ের সন্তানরা জোরপূর্বক জমি-জমাসহ অন্যান্য সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে এই পায়তারা করে আসছে।

আরও পড়ুন: খাদ্যবান্ধব কর্মসূচীর চাল চুরির চেষ্টা, গ্রেফতার ২

আমাকে, আমার স্ত্রী ও সন্তানকে মারধরের ঘটনায় জড়িতদের কে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাইন উদ্দিন বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা