ছবি: সংগৃহীত
সারাদেশ

কক্সবাজারে নৌকায় বিস্ফোরণ, দগ্ধ ১১ 

জেলা প্রতিনিধি: কক্সবাজারে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জন জেলে দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বরগুনা-ঢাকা নৌরুটে লঞ্চ চলাচল শুরু

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে সদরের নুনিয়াছড়া ৬ নং ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আইয়ুব (৩১), দিল মোহাম্মদ (৩০), রফিক (২৫), মনির (২৬), শফিকুল (২৬), আরমান (২০), রহিম (৩৭), রহিমুল্লাহ (৩০), শাহিদ (৩৫) ও ওসমান (১৯)। বাকি ২ জনের নাম জানা যায়নি। তারা সবাই কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া ও সমিতিপাড়ায় বসবাস করতেন।

আরও পড়ুন: প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান জানান, তারা বঙ্গোপসাগর থেকে ইলিশ ধরে ৬ নং ঘাটে আসছিল। হঠাৎ একটি বিকট শব্দ হওয়ার পর গিয়ে দেখি নোঙ্গর করা অবস্থায় নৌকায় থাকা রান্না করার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় পাশে থাকা জেলেরা বিস্ফোরণে দগ্ধ দের উদ্ধার করে ঘাটে পৌঁছে দেয়।

কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ বলেন, দুর্ঘটনা কবলিত ট্রলারটির মালিক পশ্চিম নতুন বাহারছরার সেলিম বহদ্দার।

আরও পড়ুন: মানিকগঞ্জে মাদকসহ গ্রেফতার ২

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে আহরিত মাছ নিয়ে তীরে ফিরে ঘাটে নোঙর করে রাখে। আজ সকালে বোট মালিকসহ মাছ বিক্রির অপেক্ষায় সব মাঝিমাল্লা ঘুমে ছিলেন। সকাল ৮ টার দিকে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে ঘুমন্ত সবাই দগ্ধ হন। তবে কেন এবং কিভাবে বিস্ফোরণ হলো, সেটা এখনো জানা সম্ভব হয়নি।

দগ্ধ নৌকার মাঝি দুলাল জানান, তরকারি গরম করার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আমিসহ নৌকার ১২ জন জেলে গুরুতর আহত হয়েছে। আমাদের মধ্যে অনেকেরই অবস্থা খারাপ। তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আশিকুর রহমান জানান, দগ্ধ ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ৭০ শতাংশ দগ্ধ হওয়া ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ২ জন এখানে চিকিৎসাধীন রয়েছেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কিভাবে বিস্ফোরণ হলো, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা