ছবি: সংগৃহীত
সারাদেশ

সিএনজি-ট্রাক্টরের সংঘর্ষে নিহত ১

নোয়াখালীর প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু হয়েছে। এছাড়া অটোরিকশার ৩ যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন: মাইক্রোবাস চাপায় পথচারীর মৃত্যু

রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সবুজ (৫২) হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের সিরাজ মোল্লার ছেলে। আহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার ডারকা গ্রামের মো. রাজিব (৪০), হাতিয়ার বরদেওয়াল গ্রামে আবুল কাশেম (৪৫) এবং রাঙ্গামাটি জেলার অনিক দাস (৪২)।

আরও পড়ুন: মুন্সিগঞ্জে বাস খাদে, হতাহত ১৬

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে সদর উপজেলার সোনাপুরের দিকে যাচ্ছিলো।

পথে সিএনজিটি চরজব্বর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি রাস্তার পাশে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে সিএনজির চালকসহ জন ৩ যাত্রী গুরুতর আহত হন।

পরে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। রাত সাড়ে ৯ টার দিকে সিএনজি চালক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন: উখিয়ায় গোলাগুলিতে নিহত ১

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম সিএনজি চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর ওই চালক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা