সংগৃহীত
সারাদেশ

বাসের ধাক্কায় নিহত ২ 

জেলা প্রতিনিধি: বগুড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেলের ২ আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। তারা ৩ জন পরস্পর পরস্পরের বন্ধু ছিলেন।

আরও পড়ুন: মাছ চাষের দ্বন্দ্বে যুবক খুন

সোমবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে দুপচাঁচিয়া থানার চৌমুহনী বাজারে টিএমএস অটো রাইচ মিল সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মঙ্গলবার দুপুরে নিহত এক যুবকের বড় ভাই দুপচাঁচিয়া থানায় মামলা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টায় আদমদীঘি উপজেলার সান্তাহার ইউপির ছাতনী ঢেকড়া গ্রামের হোসেন আলীর ছেলে শাকিল আহমেদ (২৪) , সিরাজুল ইসলামের ছেলে সজিব হোসেন (২৩) এবং একই গ্রামের মাহাবুর রহমানের মোটর সাইকেলে বগুড়া যান।

আরও পড়ুন: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাজ শেষে ফেরার পথে বগুড়াগামী শ্যামলী পরিবহন বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় তাদের মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পরে গুরুতর আহত ৩ বন্ধু শাকিল, সজীব ও মাহাবুবকে স্থানীয়রা উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাকিল ও তার বন্ধু সজীবকে মৃত ঘোষণা করেন। ওই সময় স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে চৌমুহনী বাজারে রাখেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এই ঘটনায় নিহত শাকিলের ভাই রাকিব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

সান নিউজ/একে/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা