সারাদেশ

হাতির আক্রমণ, শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে সার্কাসের হাতির আক্রমণে মোসাব্বির (১২) নামের শিশু নিহত হয়েছে।

আরও পড়ুন: নোবিপ্রবির চলন্ত বাসে হামলা

বুধবার (৮ নভেম্বর) সকালে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের মানিকড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোসাব্বির নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার মাস্টারপাড়া গ্রামের বুলবুল ইসলামের ছেলে।

মানিকড়া গ্রামের আজহার আলি বলেন, সকাল থেকে এই এলাকায় দুটি পাগলা হাতি ঘোরাঘুরি করছিল। এসময় হাতি দুটির সামনে পড়ে যায় মোসাব্বির। তখন তাকে আছড়ে মাটিতে ফেলে দেয় হাতি দুটো।

এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বিলবোর্ডে বাসের ধাক্কা, নিহত ৪

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, একটি হাতিকে আমনুরা শিমুলতলা মোড়ে আটক করেছে গ্রামবাসী। অন্যটি এখনো আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, রাজশাহী বনবিভাগকে খবর দেওয়া হয়েছে। বন বিভাগের একটি টিম হাতিটিকে আটক করে নিয়ে যাবে।

সান নিউজ/একে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা