ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে গাড়ি চাপায় নারী নিহত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলায় গাড়ির চাপা পড়ে অজ্ঞাতনামা এক নারী (৪৮) নিহত হয়েছেন।

আরও পড়ুন: সৎ ছেলেকে হত্যা, মায়ের যাবজ্জীবন

মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর রাতের দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লাকিয়া এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর ক্যাম্পের সামনের সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ওই নারীকে বেশ কিছু দিন ধরে উপজেলার ধর্মপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোরা-ফেরা করতে দেখা গেছে। দিনে-রাতে তিনি একাই চলাফেরা করতেন। ওই নারীকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে এলাকাবাসীর।

আরও পড়ুন: শার্শায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

আজ ভোর ৬ টার দিকে দিকে ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লাকিয়া এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর ক্যাম্পের সামনের সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কে ওই নারীর মরদেহ আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। ধারণা করা হচ্ছে, ভোর রাতে কোনো দ্রুত গতির গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে।

সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেহানা বলেন, খবর পেয়ে সুধারাম থানার পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

নিহতের দুই পা গাড়ির চাপায় পুরোপুরি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা