ছবি: সংগৃহীত
রাজনীতি

পুলিশের ধাওয়ায় যুবদল নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি: সিলেটে পুলিশের গাড়ি চাপায় যুবদল নেতা দিলু আহমদ জিলু নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: সহিংসতা বন্ধে জাতিসংঘের আহ্বান

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের শাহ সিকন্দর সড়কে এ ঘটনা ঘটে বলে বিএনপি সূত্রে জানা যায়।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, অবরোধ কর্মসূচি পালন করতে মোটরসাইকেল নিয়ে দক্ষিণ সুরমার লালাবাজারে যান গোলাপগঞ্জ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দিলু আহমদ জিলু।

আরও পড়ুন: হাইকোর্টের সামনে বাসে আগুন

এ সময় পুলিশের একটি গাড়ি তাকে ধাওয়া দিয়ে চাপা দিলে দিলু আহমদ জিলুসহ ২ জন গুরুতর আহত হন। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে নেওয়া হয়। দুপুর ২ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পাওয়া যায়।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ জানান, জিলুকে গুরুতর আহত অবস্থায় পুলিশ আটক করে নিয়ে যায়। পরে তার মৃত্যুর খবর আসে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: খাগড়াছ‌ড়ি‌তে উত্তাপহীন বিএনপির অব‌রোধ

বিএনপি জানায়, ১০ টি মোটরসাইকেলের বহরের মধ্যে একটি মোটরসাইকেল নিয়ে লালাবাজারে অবস্থান করছিলেন জিলু।

এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে একপর্যায়ে পুলিশের গাড়ি চাপায় মোটরসাইকেলসহ পড়ে গিয়ে গুরুতর আহত হন জিলু ও দক্ষিণ সিলাম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিলুর মৃত্যু হয়।

আরও পড়ুন: সহিংসতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি বলছে, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে জিলুসহ ২ জন হাসপাতালের আইসিইউতে ছিলেন। তাদের মধ্যে জিলু মারা গেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, সকালে পিকেটিং করার সময় পুলিশ তাদের ধাওয়া দিলে একটি মোটরসাইকেল গাছের সাথে ধাক্কা লেগে ২ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ দিন দুপুরের দিকে জিলু মারা যায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা