সংগৃহীত
রাজনীতি

বিএনপি-পুলিশ সংঘর্ষ, আটক ৩০

নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াতের ঘোষিত ৩ দিনের অবরোধ কর্মসূচির ১ম দিন রাজধানীর মাতুয়াইল এলাকায় বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ৩ পুলিশকে কুপিয়ে জখম

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনায় বিএনপির ৩০ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।

ডেমরা থানার ডিউটি অফিসার মো. রফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে হাজী বাদশা মিয়া রোড ওয়ান রেস্টুরেন্টের সামনে অবরোধের পক্ষে বিএনপির কর্মীরা একটি মিছিল বের করে। পুলিশ এ সময় বাধা দিলে সংঘর্ষ বাধে। পুলিশ পরে তাদের ধাওয়া দেয়।

প্রত্যক্ষদর্শীরা বলছে, অবরোধের সমর্থনে একটি মিছিল থেকে পরাপর ৪টি ককটেল বিস্ফোরিত হয়। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হলে পুলিশ তাদের ধাওয়া দেয়। ছত্রভঙ্গ করে প্রায় ৩০ জনকে আটক করে।

আরও পড়ুন: ঢাকা-আরিচা মহাসড়কে বাস ভাঙচুর

ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের ডিসি জিয়াউল হাসান বলেন, মাতুয়াইল ডেমরায় সড়ক অবরোধ করতে একটি মিছিল বের করা হয় ও মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশের কয়েকজন আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে ৩০ জনকে আটক করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা