ছবি: সংগৃহীত
সারাদেশ

খাগড়াছড়িতে ট্রাকে আগুন

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: বিএনপির ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে খাগড়াছড়ির আলুটিলায় ট্রাকে আগুন দিয়ে সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করার চেষ্টার সময় পুলিশের সাথে পিকেটারদের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: র‌্যাবের হাতে বিএনপি নেত্রী আটক

রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে অবরোধের সমর্থনে দুপুর ১২ টার দিকে জেলা মহিলা দল পানখাইয়া পাড়া সড়কে মিছিল বের করে। বিএনপির নেতাকর্মীরা অবরোধের সমর্থনে রাস্তায় গাছের গুড়ি ফেলে, টায়ারে আগুন লাগিয়ে ও বড় বড় গাছ ফেলে অবরোধ সফল করার চেষ্টা করছে বলে জানা যায়।

অবরোধের কারণে জেলার অভ্যন্তরীণ সড়কে সিএনজি ও মোটরসাইকেল চলাচল করলেও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: মতিঝিল গেল প্রথম মেট্রোরেল

খাগড়াছড়ি জেলা বিএনপির মিডিয়ার তথ্য অনুযায়ী, চলমান আন্দোলনে ৮ টি য় জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়াসহ ৮ উপজেলায় ৩ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন অন্তত ৫২ জন নেতাকর্মী।

আইনশৃঙ্খলা বা‌হিনী সূ‌ত্রে জানা যায়, খাগড়াছড়ির বিভিন্ন সড়কে জনগ‌ণের জানমা‌লের নিরাপত্তায় পি‌কে‌টিং হতে পা‌রে এমন স্থানগু‌লো‌তে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা