সারাদেশ

লক্ষ্মীপুর ৩-এ দুই পার্টির ভোট বর্জন

জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে নানান অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি ও জাকের পার্টির দুই প্রার্থী।

রোববার (৫ নভেম্বর) লক্ষ্মীপুর প্রেসক্লাবে দুপুর দেড়টার দিকে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন (লাঙ্গল প্রতীক) ও দুপুর ২টার দিকে জাকের পার্টির প্রার্থী শামসুল করিম খোকন (গোলাপ ফুল প্রতীক) ভোট বর্জনের ঘোষণা দেন।

আরও পড়ুন: গাজীপুরে গ্যাসবাহী কাভার্ডভ্যানে আগুন

জাপা প্রার্থী রাকিব হোসেন অভিযোগ করে বলেন, ‘সকাল থেকে কেন্দ্রগুলোতে আওয়ামী লীগের লোকজন ব্যাপক জাল ভোট দিয়েছে। ভোটারবিহীন ফাঁকা কেন্দ্র হলেও অতিরিক্ত ব্যালট কাটা হচ্ছে। দেখা গেছে, কেন্দ্রে ভোটার ১০ জনও নেই, কিন্তু ভোট পড়েছে শতাধিক। অধিকাংশ কেন্দ্রের অবস্থা একই রকম। এসব বিষয়ে তার (লাঙ্গল প্রতীক) এজেন্ট প্রতিবাদ করলে তাদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়।’

তিনি আরও অভিযোগ করে বলেন, এছাড়াও সকাল থেকেই কিছু কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেয়নি।

জাপা প্রার্থী রাকিব আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হচ্ছে না বিধায় আমি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি আমি দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছি।’

আরও পড়ুন: মুন্সীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

এদিকে একই ধরনের অভিযোগ এনে জাকের পার্টির শামসুল করিম (গোলাপ ফুল প্রতীক) ভোট বর্জনের ঘোষণা দিয়ে বলেন, ‘১১৫টি ভোট কেন্দ্রের মধ্যে সকাল থেকে ৩৫টি কেন্দ্র পরিদর্শন করেছি। এসব কেন্দ্রে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা অনিয়ম ও কারচুপি করছে এবং আমার এজেন্টদের বের করে দিয়েছে। তাই আমি ভোট বর্জন করেছি।’

রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন এ বিষয়ে বলেন, ‘আমি সকাল থেকে মাঠে ছিলাম। ভোটের পরিবেশ ভালো। কিন্তু আমাদের কাছে জাতীয় পার্টির প্রার্থী বা অন্য কোনো প্রার্থী অনিয়মের বিষয়ে লিখিত বা মৌখিক অভিযোগ দেয়নি।’

লক্ষ্মীপুর-৩ আসনে জাতীয় পার্টির ও জাকের পার্টির প্রার্থী ছাড়াও আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক পিংকু এবং পিপলস পার্টির আম প্রতীকের সেলিম মাহমুদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালের গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা