ছবি: সংগৃহীত
সারাদেশ

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

এস আর শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরে ট্রাক ও যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৬৫ বছর বয়সী মলিনা বেগম নামের এক নারী মারা গেছেন। এ ঘটনায় কমপক্ষে আরও ২০ যাত্রী আহত হয়েছে।

আরও পড়ুন: ফের রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ

শনিবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে সমাদ্দার এলাকায় অপরদিক থেকে একটি বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

আরও পড়ুন: উত্তরায় বিস্ফোরণে ৩ পুলিশ আহত

এতে ঘটনাস্থলেই বাসের এক নারীর মৃত্যু হয়। এছাড়া কমপক্ষে ২০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর ও রাজৈরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় সাকুরা পরিবহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা