সংগৃহীত
সারাদেশ

নাশকতা মামলায় আসামি আ’লীগ কর্মী

জেলা প্রতিনিধি: বিএনপির ডাকা হরতালে নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশ মামলা করেছে। ঐ মামলার ২১ নম্বর আসামি আসাদুজ্জামান (৫০)।আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে দলের কর্মী ও সমর্থক বলে দাবি করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতার মামলায় তার নাম দেখে বিস্মিত।

আরও পড়ুন: রূপপুরে ইউরেনিয়ামের ৬ষ্ঠ চালান

স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী বলেন, আসাদুজ্জামান কখনোই বিএনপির রাজনীতি করেননি। আওয়ামী লীগে তার পদ-পদবি না থাকলেও তাকে সবাই দলের কর্মী ও সমর্থক হিসেবেই জানে। সর্বশেষ তিনি নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র আইভীর পক্ষে নৌকা প্রতীকের পোলিং এজেন্টের দায়িত্বও পালন করেন।

সদর মডেল থানার উপপরিদর্শক মিজানুর রহমান গত ৩০ অক্টোবর বাদী হয়ে ৪৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ৪টি অভিযোগ তুলে ধরা হয়েছে। ইতোমধ্যে মামলায় গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে।

আরও পড়ুন:

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও খানপুরের বাসিন্দা শামসুজ্জামান ভাষানী জানান, আসাদুজ্জামানকে ছোটবেলা থেকেই চিনি। গত সিটি নির্বাচনেও সে নৌকার জন্য কাজ করেছে। এছাড়া ঐতিহ্যবাহী পোলস্টার ক্লাবের সভাপতি ও স্থানীয় মসজিদ কমিটির সেক্রেটারি সে। কোনো একটি মহল ষড়যন্ত্র করে মামলায় ফাঁসিয়েছে তাকে। সম্ভবত জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন এ ব্যাপারে।

যদিও ষড়যন্ত্রকারী হিসেবে কারও নাম বলতে চাননি ভাষানী। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, পোলস্টার ক্লাব নিয়ে দীর্ঘদিন যাবত আসাদুজ্জামানের সঙ্গে একটি মহলের বিরোধ চলছে। ওই মহলটির দিকেই সন্দেহের তীর।

আরও পড়ুন: প্রাইভেটকারে গাছে ধাক্কা, নিহত ১

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, গতকালই আমি এই থানায় যোগ দিয়েছি। বিস্তারিত জেনে পরে জানাতে পারবো।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) দীপক কুমার জানান, মামলা হয়েছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে। অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ২১ নম্বর আসামি আসাদুজ্জামানের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা