সারাদেশ

দোহাজারী-কক্সবাজার রেললাইন ১১ নভেম্বর উদ্বোধন

জেলা প্রতিনিধি: দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নবনির্মিত রেললাইন উদ্বোধন আগামী ১২ নভেম্বরের পরিবর্তে ১১ নভেম্বর একদিন এগিয়ে আনা হয়েছে। এর আগে, পরীক্ষামূলক ট্রেন চলবে ৭ নভেম্বর।

আরও পড়ুন:

শুক্রবার (৩ নভেম্বর) প্রকল্প পরিচালক মো. সুবক্তগীন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার আসার কথা রয়েছে। এদিন সমাবেশের পর কক্সবাজার আইকনিক স্টেশন পরিদর্শনের পাশাপাশি রেললাইন উদ্বোধন করবেন। এর আগে, ৭ নভেম্বর রেলমন্ত্রী মো. নূরুল ইসলামের উপস্থিতিতে নতুন রেললাইনে পরীক্ষামূলক ট্রেন চলবে। ট্রায়াল ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত আসবে।

বাণিজ্যিকভাবে কখন এই রেললাইনে ট্রেন চালু হবে জানতে চাইলে প্রকল্প পরিচালক বলেন, বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এটি রেলমন্ত্রী জানাবেন। নতুন ট্রেনের প্রস্তাবিত নাম প্রধানমন্ত্রীর কাছে রয়েছে। নাম তিনি নির্ধারণ করবেন বলেও জানিয়েছেন সুবক্তগীন।

আরও পড়ুন:

গত ১৬ অক্টোবর দোহাজারী স্টেশন থেকে মোটরট্রলিতে করে কক্সবাজার রেলস্টেশন পর্যন্ত পরিদর্শন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। পরিদর্শনের সময় তিনি বলেছিলেন, কালুরঘাট সেতু শক্তিশালীকরণ এবং আইকনিক স্টেশনের পরিপাটিসহ বাকি কাজগুলো শেষ হলে ২ নভেম্বর চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত একটি পূর্ণাঙ্গ ট্রেন নিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রায়াল রান করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী এ রেললাইন আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কিন্তু নতুন রেললাইনে পরীক্ষামূলক ট্রেন চলাচলের তারিখ বাড়ানো হলেও এগিয়ে আনা হয়েছে উদ্বোধন তারিখ।

১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১০১ কিলোমিটার রেললাইন প্রকল্পের প্রায় ৯২ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রকল্পটির কাজ শুরু হয় ২০১৮ সালে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা