ভারতে কারাভোগ শেষে ফিরলেন ২৫ বাংলাদেশি
সারাদেশ

ভারতে কারাভোগ শেষে ফিরলেন ২৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিনিধি:

ভারতে অনুপ্রবেশ ও লকডাউনে আটকে পড়ার অপরাধে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ২৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত। বুড়িমারী স্থলবন্দর দিয়ে তাদের ফেরত দিয়েছে ভারতীয় চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বুড়িমারী স্থলবন্দর জিরোপয়েন্টে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশ হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হয়। তারা সবাই কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা।

গত শনিবার (২৯ আগস্ট) তাদের মুক্তির আদেশ দেন ভারতের ধুবড়ি আদালত। মুক্তির আদেশের চারদিন পর দেশের মাটিতে পা রাখলেন তারা।

তবে সোমবার (৩১ আগস্ট) ফেরার কথা থাকলেও সকল প্রক্রিয়া শেষ করে বুধবার দুপুরে দেশে প্রবেশ করেন তারা।

ভারতের হাইর্কোটের আইনজীবী অসীম দাসগুপ্ত ও ধুবড়ি আদালতের আইনজীবী রাজস্বী দাসগুপ্ত আটক বাংলাদেশিদের পক্ষে আইনি লড়াই করেছেন।

বুড়িমারী ইমিগ্রেশন কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানায়, চলতি বছরের শুরুতেই ওই এলাকার বেশ কয়েকজন বৈধ উপায়ে ভারতে যান। এর মধ্যে লকডাউনে আটকা পড়েন ২৬ জন। ভারতে দ্বিতীয় দফায় লকডাউন শুরুর আগে চেংরাবান্ধা চেকপোস্ট খুলে দেওয়ার কথা শুনে তারা দেশে ফিরতে রওনা দেন। কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ায় ৩ মে আসামের ধুবড়ি জেলার চাপোবৎ থানা পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়।

২৬ জনের মধ্যে বকুল মিয়া গত ১ জুলাই কারা হেফাজতে মারা যান। কয়েকদিন পর তার মরদেহ দেশে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

তারেক রহমান-এরদোয়ান বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা