ধর্ষণ মামলায় আনন্দ টিভির সাংবাদিক গ্রেফতার
সারাদেশ

ধর্ষণ মামলায় আনন্দ টিভির সাংবাদিক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

বগুড়ায় এক কলেজছাত্রীকে (১৭) হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে আনন্দ টিভির স্পেশাল রিপোর্টার আহসান হাবিব আতিককে (৪০) গ্রেফতার করা হয়েছে। ঘটনা ঘটে যাওয়ার ৮ মাস পরে মামলাটি দায়ের করা হলেও পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সদর থানা পুলিশ সোমবার (৩১ আগস্ট) রাতে আতিককে গ্রেফতার করে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ঐদিন বিকালে ওই ছাত্রী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুপ্রিয়া রহমানের আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপশহর ফাঁড়ির এসআই রহিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, আতিক আনন্দ টিভির স্পেশাল রিপোর্টার এবং স্থানীয় ‘দৈনিক মহাস্থান’ এর স্টাফ রিপোর্টার ও কাহালু প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক। ভিকটিমের বাড়ি শহরের খান্দার এলাকায়। মেয়েটি এবার উচ্চ মাধ্যমিক পাস করেছেন। সঙ্গত কারণেই তিনি মেয়েটির নাম প্রকাশ করেননি।

মামলার এজহারে বলা হয়েছে ফোনালাপ থেকেই দুজনের প্রেমের সম্পর্ক হয়। সাংবাদিক আতিক তাকে প্রায়ই প্রলোভন দেখিয়ে প্রাইভেট কারে করে বিভিন্ন স্থানে বেড়ানোর প্রস্তাব দিত। গত ৫ জানুয়ারি সকালে শহরের জ্বলেশ্বরীতলা এলাকায় রেটিনা কোচিং সেন্টারের গেটে যায় মেয়েটি। তখন আতিক কৌশলে মেয়েটিকে প্রাইভেট কারে তুলে শহরতলির চারমাথায় সেঞ্চুরি মোটেলে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করে।

মেয়েটি বাড়ি ফিরে ঘটনা জানালেও সম্মানহানির ভয়ে তার পরিবার কোন ব্যবস্থা নেয়নি। কিন্তু আতিক এতেই ক্ষান্ত হয়নি। মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেওয়াসহ ভয় দেখিয়ে নানান কুপ্রস্তাব দেয় সে। মেয়েটির পরিবার রাজি না হলে সামাজিকভাবে হেয় এবং অন্যত্র বিয়েতে বাধা দেওয়ার কথা বলে। আর বিয়ে দিলেও সংসার করতে দেবে না বলে হুমকি দেয়।

ঘটনার আট মাস পর মামলা প্রসঙ্গে ছাত্রীর মা বলেছেন, আতিকের কাছে ছাত্রীর কিছু ছবি ও ভিডিও ছিল। এসব ফাঁস হওয়ার ভয়ে তারা এতদিন আইনের আশ্রয় নেননি।

এসআই রহিম উদ্দিন জানান, সোমবার রাতে ছাত্রীর মা মামলা দিলে একমাত্র আসামি আতিককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। একই দিন বিকালে মেয়েটি আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। ইতিমধ্যে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সান নিউজ । Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

চোরাকারবারীদের হামলার পর বিজিবি'র গুলি, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে টহলরত বর্ডার গার্ড...

ঢাবির জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড়...

প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে জার্মানি

ইউরোপের প্রভাবশালী অর্থনৈতিক শক্তি জার্মানিতে রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক পরি...

বাড়ি ফেরার পথে মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে...

শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

নরসিংদীর শিবপুরে পুলিশের অভিযানে ম্যাগাজিনভর্তি ৫...

মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন তথা কপ-৩১ এ অং...

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিও, আলোচনা-সমালোচনা শুরু

ভোলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা