সংগৃহীত ছবি
সারাদেশ

ছেলে হত্যায় বাবার মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি : জয়পুরহাটে নিজের সন্তান রানা হোসেনকে (৮) হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : ফুলবাড়ীতে আমন মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম নজরুল ইসলাম ওরফে লিটন। তিনি জয়পুরহাট সদর উপজেলার রাজনগর আদর্শ গ্রামের নিজাম উদ্দীনের ছেলে। রায় ঘোষণার সময় নজরুল ইসলাম পলাতক ছিলেন।

আরও পড়ুন : দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২০

জয়পুরহাট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) উদয় সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১০ সালের ১১ নভেম্বর সকালে নজরুল ইসলাম ওরফে লিটন তার ছেলে রানাকে কাজ করতে বললে সে (রানা) রাজি না হওয়ায় নজরুল ইসলাম প্রচণ্ড ক্ষিপ্ত হন। রানাকে তার বাবা মারধর করতে উদ্যত হলে দৌড় দেয় রানা। এ সময় রানার পিছু নিয়ে তার বাবা তাকে ধরে ফেলে এবং সড়কের ওপর ফেলে এলোপাতাড়ি মারধর করে। এতে রানা আহত হয়। রানার মা বুলি আরা রানাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু রানার শারীরিক অবস্থার অবনতি হলে ঘটনার দুই দিন পর ১৩ নভেম্বর রানাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যায় রানা।

আরও পড়ুন : ফকিরহাটে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

এ ঘটনায় নিহত রানার মা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা রানার বাবা নজরুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করেন আদালত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা