সারাদেশ

ফকিরহাটে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : “ইদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৩ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন : ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

উপজেলা কৃষি বিভাগের আয়োজনে রোববার (২২ অক্টোবর) বিকেলে উপজেলা কৃষি ট্রেনিং সেন্টার চত্ত্বরে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।

আরও পড়ুন : ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ১৬

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেনের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নীল রতন রায়, বেল্লাল হুসাইন, প্রদীপ কুমার মন্ডল, সোলাইমান আলী মন্ডল, বিপুল পাল, অভিজিৎ গাইন, দেবদাস বালাসহ বিভিন্ন কৃষি কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন কৃষক ও কৃষানী উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা