সংগৃহীত ছবি
সারাদেশ

পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আনাফ হোসেন (৩) ও হুমায়রা খাতুন (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : দূর্গাৎসবে মুগ্ধতা ছড়ালেন ইমরান

রোববার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনাফ হোসেন ওই গ্রামের সোহেল হোসেনের ছেলে এবং হুমায়রা পাবনার ফরিদপুরের থানাপাড়া এলাকার একরামুল ইসলাম নয়নের মেয়ে। হুমায়রা তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। মৃতরা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন।

আরও পড়ুন : রংপুর বিভাগে বাল্যবিবাহের হার ৬৮.৮

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, শিশু আনাফ তার ফুফাতো বোন হুমায়রাকে সাথে নিয়ে বাড়ির পাশে সরকারী পুকুর পাড়ে খেলা করছিল। খেলা করার কোন এক সময় সকলের অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে অনেকক্ষন ধরে তাদের কোন সাড়া শব্দ না পেয়ে শিশু হুমায়রার মা পিংকি বেগম বাহিরে এসে মেয়ের খোঁজ করেন। এ সময় তার মেয়েকে খুঁজে না পেলে স্বজনসহ প্রতিবেশীরা খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে তাদের দুজনের অচেতন দেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা