সারাদেশ

হবিগঞ্জে লিগ্যাল এইডের মতবিনিময় সভা

হবিগঞ্জ প্রতিনিধি : সরকারী খরচে অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মামলা পরিচালনা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারী খরচে লিগ্যাল এইড তাদের পাশে আছে।

আরও পড়ুন : পটুয়াখালীতে যুব ও নারী বিষয়ক আলোচনা

বৃহস্পতিবার বিকাল ৪টায় জেলা জজ আদালতের কনফারেন্স রুমে বিনামূল্যে আইনি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভূমিকা বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

মতবিনিময় সভার সভাপতি সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার সম্পা জাহান বলেন, মানব পাচারের শিকার, শারীরিক ও মানসিক, যৌন নির্যাতনের শিকার, নারী ও শিশু পারিবারিক সহিংসতার শিকার এমন ব্যক্তিদের জন্য জেলা লিগ্যাল এইড পাশে আছে।

আরও পড়ুন : ড্রামট্রাক চাপায় প্রাণ গেল ৪ জনের

তিনি আরও বলেন, দুর্বৃত্ত কর্তৃক এসিড দগ্ধ নারী ও শিশুসহ মানুষের মৌলিক আইনি অধিকার ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের কাজ। এক্ষেত্রে সংবাদ মাধ্যমকে এগিয়ে আসতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ সহ সভাপতি শফিকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর, সাবেক সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়সল চৌধুরী প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা