সারাদেশ

বোয়ালমারীতে কৃষককে সার-বীজ বিতরণ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে সাড়ে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : শিয়ালের মাংস বিক্রি, ৬ মাসের কারাদন্ড

এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুসা মিয়া।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস.এম. রাশেদুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মৃণাল কান্তি বিশ্বাস প্রমুখ।

আরও পড়ুন : কলেজ পড়ুয়া ছাত্রের উপর হামলা

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস. এম. রাশেদুল হাসান বলেন, এ বছর উপজেলার পৌরসভাসহ ১১টি ইউনিয়নের মোট ৬ হাজরা ৪৫০ জন কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা,চিনাবাদাম, ও শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুরি, এবং খেসারী বীজ বিতরণ করা হবে। কর্মসূচির আওতায় প্রথম কিস্তিতে ৪ হাজার ৫৯৯জন কৃষকের মাঝে প্রতি ১ বিঘা জমির জন্য ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে ।
পর্যায়ক্রমে অন্যান্য বীজ ও সার বিতরণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা