সারাদেশ

ঝালকাঠিতে নারীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি : ঝালকাঠির সদর উপজেলার শেখেরহাটের শিরযুগ গ্রামে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে বিধবা নারী হোসনে আরা নুরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন : বাগেরহাটে মাছ চাষ প্রশিক্ষণ ও পোনা বিতরণ

নিহত হোসনে আরা নুরী ঐ গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের স্ত্রী ছিলেন।

বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। চুরির উদ্দেশ্যে সিঁধকেট ঘরে প্রবেশ করা দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন : বোয়ালমারীতে কৃষককে সার-বীজ বিতরণ

পুলিশ ও স্থানীয়রা জানায়, ছেলে মেয়েরা দূরে থাকায় দীর্ঘদিন ধরে বিধবা হোসনে আরা বাড়িতে একাই থাকতেন। বুধবার রাতে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে প্রবেশ করে তাকে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা তাকে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

তার দুই সন্তানের মধ্যে ছেলে মিলন চাকরির সুবাদে চট্টগ্রাম এবং মেয়ে মলি স্বামীর সাথে ঝালকাঠি শহরে বসবাস করছে।

আরও পড়ুন : শিয়ালের মাংস বিক্রি, ৬ মাসের কারাদন্ড

পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ঐ নারীর সাথে কারো কোন বিরোধ ছিলোনা বলেন জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরুল আমীন খান সুরুজ।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম জানান, চুরির উদ্দেশ্যে সিঁধ কেট ঘরে প্রবেশের পর তাদের চিনে ফেলায় হোসনে আরা নুরীকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা