সারাদেশ

ঠাকুরগাঁওয়ে গলা কাটা লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার কুজিশহর ঘুরনগাছ এলাকায় অজ্ঞাতনামা (২০) একজন যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : প্রেমিকার বাড়ির সামনে তরুণের মরদেহ

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে রুহিয়া থানার পুলিশ কুজিশহর চারপুকুরি হতে মন্ডলাদামগামী কাঁচা সড়কের পাশে একটি বাঁশঝাড় সংলগ্ন ধানক্ষেত হতে ওই যুবকের লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, সোমবার রাতের যে কোন সময়ে কে বা কারা ওই যুবককে নির্জন ওই রাস্তায় নিয়ে আসে এবং বাঁশঝাড়ের নীচে অজ্ঞাতনামা ওই যুবককে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা হাটাচলা করার সময় রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় রুহিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন : নদীতে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের

রুহিয়া থানার ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা খুনিরাা ওই যুবককে গলা কেটে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। খুব শীঘ্রই জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা