সংগৃহীত
সারাদেশ

বোয়ালমারীতে ৩ আসামি গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশের পৃথক অভিযানে অপহরণ, গণধর্ষণ ও সাজাপ্রাপ্ত মামলার ৩জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রামের মো. সিরাজ মোল্যার মেয়ে উমরনগর-চন্দনী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী গত ৮ অক্টোবর দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার সময় অপহৃত হয়। পার্শ্ববর্তী সালথা উপজেলার বারখাদিয়া গ্রামের জাহিদ হোসেনের ছেলে মো. মহিউদ্দিন রাব্বী (১৮) মেয়েটিকে অপহরণ করে। এ ঘটনায় সিরাজ মোল্যা বোয়ালমারী থানায় মামলা করলে থানা পুলিশ সোমবার দিনগত রাত সাড়ে ১২টায় অপহৃত মেয়েটিসহ আসামি মহিউদ্দিনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

অপরদিকে সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত আকিজ জুট মিলের এক নারী শ্রমিককে গণধর্ষণ মামলার প্রধান আসামি ডোবরা গ্রামের মৃত মজিদ মোল্যার ছেলে মো. মমিন মোল্যা (২৫) কে জয়নগর ফাঁড়ি পুলিশ গ্রেফতার করে। সোমবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার সময় আকিজ জুটমিলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: নওগাঁ রুটে বাস চলাচল বন্ধ

জয়নগর ফাঁড়ির পুলিশ ইনচার্জ মো. আজাদ হোসেন জানান, গত ১৮ সেপ্টেম্বর রাত ১টার সময় ওই নারী শ্রমিক ডোবরা গ্রামের ভাড়া বাসা থেকে স্বামীকে খোঁজার জন্য বাড়ির বাইরে আসলে মমিন মোল্যাসহ কয়েক দুষ্কৃর্তিকারী তাকে জোরপূর্বক পার্শ্ববর্তী ধানক্ষেতে নিয়ে তাকে গণধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতা শ্রমিক ফরিদপুর কোর্টে গণধর্ষণের অভিযোগ করলে আদালত বোয়ালমারী থানাকে অভিযোগটি আমলে নিয়ে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন। সোমবার (১৬ অক্টোবর) বোয়ালমারী থানায় মামলা হলে ওইদিনই প্রধান আসামিকে আটক করা হয়।

এছাড়া দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামের মো. পাচু খাঁ’র ছেলে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আলমগীর খাঁ দীর্ঘদিন পলাতক ছিলেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে বোয়ালমারী থানা পুলিশ আলমগীর খা’কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানা নিয়ে আসে। থানা পুলিশ গ্রেফতারকৃত ৩ আসামিকেই মঙ্গলবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, পৃথক অভিযানে অপহরণ, গণধর্ষণ ও সাজাপ্রাপ্ত মামলার ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামিদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা