সংগৃহীত
সারাদেশ

ব্যবসায়ীকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জে রূপগঞ্জের মহাসড়কে ফুটপাতের চাঁদা না দেওয়ায় সুমন নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। তার সঙ্গে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

আরও পড়ুন: সোনাহাট আমদানি-রফতানি বন্ধ

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত ব্যবসায়ী হামলাকারীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

আহত সুমন রূপগঞ্জের ভায়েলা মধ্যপাড়া এলাকার আবু তালেবের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফাঁড়ির সামনে ফুটপাতে সুমনের দোকান থেকে ২০০ টাকা করে চাঁদা দাবী করে আসছিলো হামলাকারীরা। টাকা না দেওয়ায় ২০/২৫ জনের একটি গ্রুপ এসে সুমনের ওপর হামলা চালায়। কুপিয়ে তাকে রক্তাক্ত করে। পথচারীরা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

আরও পড়ুন: ট্রেনে ৪ নারী আটক

থানায় দায়েরকৃত অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হচ্ছেন- ভুলতা ইউনিয়ন পাচাইখা এলাকার মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে ইমন ওরফে ইমু, মৃত কবিরের ছেলে রাশেদ আবিদ-এর ছেলে নাইম, ডরগাও এলাকার আসাদের ছেলে রিয়াদ, মিয়াবাড়ী এলাকার খলিল মুক্তারের ছেলে ফাহিম ও ভায়েলা এলাকার মতিনের ছেলে আশিক এছাড়াও অজ্ঞাত ২০-২৫ জন।

সুমনের কাছ থেকে হামলাকারীরা নগদ ১২,০০০ টাকা ও একটি ২০ হাজার টাকা দামের মোবাইল সেট ছিনিয়ে নিয়ে গেছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা