ছবি-সংগৃহীত
সারাদেশ

রাজবাড়ীতে মেইল ট্রেনের বগি লাইনচ্যুত

জেলা প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় খুলনাগামী নকশিকাঁথা মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট স্টেশনে সাথে রাজবাড়ীর ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

আরও পড়ুন : কুড়িগ্রামের সাথে রেল যোগাযোগ বন্ধ

সোমবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১টায় শ্মশান ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নকশিকাঁথা ট্রেনটি ইঞ্জিনসহ ৪ টি বগি নিয়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে এসে অবস্থান করছে। এতে পেছনে রয়েছে একটি মালবাহী বগি। ঘটনার পর থেকে লাইনচ্যুত বগির উদ্ধারে কাজ শুরু করেছে।

রাজবাড়ী রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর মো. শফিকুর রহমান স্বপন বলেন, খুলনা থেকে ছেড়ে আসা নকশীকাঁথা মেইল ট্রেনটি দৌলতদিয়া ঘাটে যাত্রী নামানোর পর খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি গোয়ালন্দপৌর শ্মশান ঘাট এলাকায় এলে পেছনে থাকা মালবাহী বগিটি লাইনচ্যুত হয়ে যায়।

আরও পড়ুন : অ্যাম্বুলেন্স চাপায় ২ যুবক নিহত

রেলওয়ে স্টেশন মাস্টার আ. জলিল জানান, দুপুর পৌনে ১টায় খুলনাগামী মেইল এক্সপ্রেস ট্রেনটির পেছনের বগি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটির বগি উদ্ধারে মেইল ট্রেন এসে কাজ শুরু করেছে। গোয়ালন্দঘাট-দৌলতদিয়া ঘাট পর্যন্ত এ রুটে ট্রেন লাইন খুবই ঝুঁকিপূর্ণ। আমরা এ ব্যাপারে কর্তৃপক্ষকে জানিয়েছি।

স্থানীয়রা জানান, শ্মশান ঘাট এলাকায় দুপুরে নকশীকাঁথা ট্রেনটি বিকট শব্দে লাইনচ্যুত হয়। আশপাশের লোকজন দ্রুত এসে দেখতে পান রেললাইন থেকে ট্রেনটির দুটি চাকা নিচে পড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন : গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রসঙ্গত,২০২৩ সালে ১৮ আগস্ট দুপুরে খুলনাগামী মেইল এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি দৌলতদিয়া ঘাট এলাকায় লাইনচ্যুত হয়ে যায়। এরপর ১১ ঘণ্টা পর ট্রেনটির বগি উদ্ধার করে এ রুট সচল করা হয়।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা