ছবি-সংগৃহীত
সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

নিজস্ব প্রতিবেদক: বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আল-আমিন (২৮) নামের এক হেলপার নিহত হয়েছেন। এ সময় ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন : রামেকে ডেঙ্গুতে নারীর মৃত্যু

শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের বেজগাতি সুইজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল-আমিন সুজনকাঠী গ্রামের ফরহাদ হাওলাদারের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করে বাসের নিচে চাপা পড়া হেলপারের মরদেহ উদ্ধার করেছে। বাসটি সড়কে তোলার কাজ চলছে। দুর্ঘটনার পর কিছু সময় গাড়ি চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন : নোয়াখালীতে কুইজ প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণ

স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসছিল। গৌরনদী উপজেলার টরকী বেজগাতি সুইজ হাসপাতালের সামনে বেলা ১১টায় নিয়ন্ত্রণ হারিয়েখাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসটির হেলপার আল-আমিন নিহত হন। দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বাসটির গতি বেপরোয়া ছিল। আরেকটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা