ছবি-সংগৃহীত
সারাদেশ

ইজিবাইকের ধাক্কায় আইনজীবীর মৃত্যু

জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দৌলতদিয়া উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মনজুর হোসেন মনজু (৫৮) নামের ১ আইনজীবীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ভারতে বাংলাদেশি ট্রাক চালকের মৃত্যু

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোরে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনজু চুয়াডাঙ্গা সদর উপজেলার ফায়ার সার্ভিস পাড়ার মৃত মাহতাব মণ্ডলের ছেলে। এবং চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের আইনজীবী ছিলেন।

পুলিশ জানান, বৃহস্পতিবার ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন মনজুর। এ সময় বিএডিসি সার গোডাউনের সামনে পৌঁছালে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এরপর অ্যাম্বুলেন্সযোগে রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান।

আরও পড়ুন: স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সেলিম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা একজন আইনজীবীকে হারালাম। তার মৃত্যুতে আমরা শোকাহত।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বলেছেন, ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মনজুর হোসেনের মৃত্যু হয়।

এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা