ছবি: সংগৃহীত
সারাদেশ

ভারতে বাংলাদেশি ট্রাক চালকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে নাজমুজ শাহাদাত বাবুল (৪৫) নামে এক বাংলাদেশি ট্রাক ড্রাইভারের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

বাবলু যশোরের ঝিকরগাছা সদর উপজেলার মৃত অলিয়ার রহমান সরদারের ছেলে।

বন্দর সূত্রে জানা যায়, বুধবার (১১ অক্টোবর) সকালে ফরিদপুরের গোল্ডেন জুট ইন্ডাস্ট্রিজ থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো- ট-১৮-৩০৫৩) ২৩৫ বেল পাট জাতীয় পণ্য নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে যান।

আরও পড়ুন: কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

তার ট্রাকে থাকা মালামাল খালি না হওয়ায় সে পেট্রাপোল বন্দরে রাতে অবস্থান করছিলেন। হঠাৎ রাত সাড়ে ৯ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তার মরদেহটি ভারতে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল ইসলাম জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ভারত থেকে বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা