সারাদেশ

জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

এস. এম সাইফুল ইসলাম কবির , বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে রাজৈর গ্রামে বেদখল থাকা সরকারি জমি দখলমুক্ত না করে ব্যাক্তি মালিকানাধীন রেকর্ডীয় জমি জবর দখল করে রাস্তা নির্মানের অভিযোগ পাওয়া গেছে। বিআরএস ম্যাপ অনুযায়ী নিমাণার্ধীন কার্পেটিং রাস্তা নির্মাণের দাবি জানিয়ে সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা প্রকৌশলী নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জাহিদ হাসান শামীম।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ কর্মী নিহত

অভিযোগে বলা হয়েছে, বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের বাজার সংলগ্ন রাজৈর মাদরাসা অভিমুখে ৪৬০ মিটার ইটসোলিং সড়কে কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে। রাস্তাটির নির্মাণের পূর্বে এর জন্য থাকা সরকারি রেকর্ডীয় জমিতে না গিয়ে ব্যক্তি মালিকানাধীন ওই গ্রামের এম এ গফফার শেখের ছেলে মো. জাহিদ হাসান শামীমের জমির ওপর থেকে রাস্তা নির্মাণ করার জন্য সীমানা নির্ধারন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের লোকজন।

ভুক্তভোগী ব্যবসায়ী জাহিদ হাসান বলেন, দীর্ঘ ২০/২৫ বছর ধরে পৈত্রিক ৩০.৫ শতক জমিতে ভোগ দখল করে ১০টি পাকা ভবন নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান করে আসছে। ইতোপূর্বে তাদের জমি থেকে চলাচলের জন্য .৭ শতক জমি রাস্তায় দিয়েছেন। এখন নতুন করে আবারও তাদের জমি জবর দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় প্রাণ গেল খালা-ভাগনের

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যাক্তি মালিকানাধীন জমির ওপর থেকে রাস্তা নেওয়া হবেনা। রাস্তার জন্য নির্ধারিত ও রেকর্ডীয় জমির ওপর থেকেই রাস্তা নেওয়া হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা