ছবি-সংগৃহীত
সারাদেশ

সড়কে ঝরল চিকিৎসকের প্রাণ 

জেলা প্রতিনিধি: জামালপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. হাফিজুর রহমান (৩৮) নামে এক চিকিৎসকের নিহত হয়েছেন।

আরও পড়ুন : বিস্ফোরণে শিশুসহ মা-বাবা দগ্ধ

রোববার (৮ অক্টোবর) সকাল ১০ টায় জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুর নান্দিনা সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি মেষ্টা গ্রামে দুলাল মিয়ার ছেলে।

আরও পড়ুন : ধর্ষণ মামলায় আইনজীবী কারাগারে

স্থানীয়রা জানান, চিকিৎসক হাফিজুর মোটরসাইকেল করে জামালপুর শহর থেকে নান্দিনা সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রে তার কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় জামালপুর মহাসড়কের জয়রামপুর এলাকায় বালু বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন বলেন, কর্মস্থলে যাওয়ার পথে হাফিজুর রহমান নামে ১ চিকিৎসক সড়ক দুর্ঘটনায় মারা যান। তবে ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক পালিয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা