সংগৃহীত
সারাদেশ

ট্রাকের সংঘর্ষে পিকআপচালক নিহত 

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে জাকির হোসেন (৩২) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপে থাকা তৌহিদ নামের আরও ১ যুবক আহত।

আরও পড়ুন: ফেনীতে দগ্ধ ২ শিশুর মৃত্যু

রোববার (৮ অক্টোবর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া এলাকায় এ ঘটনা ঘটে। জাকির ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের মো. ফজলু মিয়ার ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে সিলেট থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি বাড়িউড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপচালক নিহত হন।

আরও পড়ুন: টঙ্গীবাড়িতে ভুল দন্ত চিকিৎসা

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। আহতকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা