সারাদেশ

শৌচাগারে মিলল তরুণীর মরদেহ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : ভালুকায় দুর্গোৎসব উদযাপনে সভা

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার সেনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গনি মাস্টার পোল সংলগ্ন একটি ভাড়া বাসার শৌচাগার থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তরুণীর নাম রহিমা আক্তার সুমি (১৯)। সে চাটখিল উপজেলার উত্তর রামনারায়ণপুর এলাকার মো. ইসমাইল হোসেনের মেয়ে এবং কুমিল্লার মুরাদ নগরের বাসিন্দা মো. ইউছুফ মোয়াজ্জিনের স্ত্রী।

আরও পড়ুন : ৪র্থ দিনেও ঢাকা-রাজবাড়ী বাস বন্ধ

নিহত তরুণীর বড় ভাই আরাফাত জানায়, গত ৫ মাস আগে সুমি প্রেম করে বিয়ে করে কুমিল্লার মুরাদ নগরের ইউছুফ নামে এক মোয়াজ্জিনকে। গত ২ দিন যাবত সুমির ফোন বন্ধ ছিল। যোগাযোগ না থাকায় বড় ভাই আরাফাত বৃহস্পতিবার বিকালে সোনাইমুড়ীতে সুমির ভাড়া বাসায় গিয়ে দেখেন দরজায় তালা ঝুলানো। ঘরের ভেতর থেকে পঁচা দুর্গন্ধ বের হচ্ছে। তার পর বাড়ির মালিকের সহায়তায় সোনাইমুড়ী থানা পুলিশে খবর দিলে পুলিশ বসত ঘরের শৌচাগার থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেন। গত ৩ অক্টোবর তাদের পরিবারের সাথে সর্বশেষ ভিকটিমের যোগাযোগ হয়। ধারণা করা হচ্ছে ওই দিনই রাতে যে কোন সময় হত্যাকাণ্ড সংঘটিত করে তার স্বামী পালিয়ে যায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা