সারাদেশ

নোয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবস পাালিত

নোয়াখালী প্রতিনিধি : ‘সভ্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন : মোংলায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে মাইজদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাইজদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়। র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মাইজদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, ইন্সট্রাক্টর দিদারুল আলম চৌধুরী, মোহাম্মদ হাসেম, কৃর্তিবাস দাস, মোঃ ইমরান হোসেন, ইখতিয়ার হোসেন, উম্মে সালমা প্রমুখ।

আরও পড়ুন : অজ্ঞাতরোগে ঘেরের মাছ মরে ব্যাপক ক্ষতি

আলোচনা সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের নানা তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং শিক্ষার মান বাড়াতে অবকাঠামো উন্নয়নে সরকারকে সুদৃষ্টির দাবি জানান তারা।

এছাড়া দিবসটি উপলক্ষে নোয়াখালী জেলা স্কুল, নোয়াখালী সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে কর্মসূচি পালন করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা