সারাদেশ

লক্ষ্মীপুরে অস্ত্রসহ গ্রেফতার ১

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে মো: জসিম (৪০) নামের একজনকে একটি দেশীয় রিভলবারসহ আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ।

আরও পড়ুন : বোয়ালমারীতে ৫ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বুধবার (৪ অক্টোবর) দুপুর ৩ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো: তারেক বিন রশিদ।

মো: জসিম রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব পানপাড়া গ্রামের মুসলিম ভাটের বাড়ির তোফায়েল আহমেদের ছেলে।

আরও পড়ুন : খাগড়াছড়িতে রেড ক্রিসেন্টের অর্থ বিতরণ

তাকে ডিএমপির কোতয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে তিনি জানান, সে সহ ঢাকা/রায়পুর/ফরিদগঞ্জ থেকে এসে একটি দল রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কে ছিনতাই করে এবং তার বসতঘরের কাঠের রুয়ার মধ্যে একটি রিভলবার লুকিয়ে রাখে।

উক্ত সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানার ওসি মো: এমদাদুল হকের নির্দেশনায় এসআই কাওসারুজ্জামন সহ ফোর্স নিয়ে আজ দুপুর ১ টায় অভিযান চালিয়ে রিভলবারটি উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা