সারাদেশ

ফার্মাসিস্টের মৃত্যুতে তদন্তের দাবি

সোলাইমান ইসলাম নিশান, জেলা প্রতিনিধি : নেত্রকোনায় ফার্মাসিস্ট বিজয় দেবনাথের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও রহস্য উন্মোচনের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখা।

আরও পড়ুন : নোয়াখালীতে সিএনজি চালককে পিটিয়ে হত্যা

বুধবার (৪ অক্টোবর) সকাল ৯টার সময় জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন করেন তারা। ঘটনাটি হত্যাকাণ্ড হলে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন— ফার্মাসিস্ট জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন, দেবাসীস দাস, কামরুজ্জান টিপু, বিপ্লব হোসেন, অলিউল্যাহ মানিক ও জাহিদুর রহমান অপু প্রমুখ।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, নিহত ২

জসিম উদ্দিন বলেন, গত ৯ আগস্ট নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিজয় ফার্মাসিস্ট হিসেবে নিয়োগ পান। এরমধ্যে ওষুধ বিতরণ নিয়ে এক ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই ব্যক্তি তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। এরপর ৩০ সেপ্টেম্বর তার রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটন করতে পারেনি। দ্রুত সময়ের মধ্যে মৃত্যুর রহস্য উদঘাটন করতে না পারলে কেন্দ্রের সিদ্ধান্তে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করব। একইসঙ্গে হুমকিদাতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেও ঘটনার রহস্য উদঘাটন হতে পারে। সরকারি সেবা নিশ্চিত করতে গিয়ে আমাদের ভাই বিজয় হত্যার ঘটনা খুবই দুঃখজনক।

প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ-সংলগ্ন এলাকার একটি বাসা থেকে বিজয় দেবনাথ (২৭) নামের এক ফার্মাসিস্টের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিজয় দেবনাথ খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রামগড় এলাকার বীরেন্দ্র কুমার নাথের ছেলে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা