ছবি: সংগৃহীত
সারাদেশ

শার্শায় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

বেনাপোল প্রতিনিধি: শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় যশোরের শার্শায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ
থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুন: শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে শার্শা থানা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন কমিটির সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শার্শার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান।

আরও পড়ুন: আরও ৫০২৮০ ব্যাগ স্যালাইন আমদানি

সভায় থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারাসহ শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, শার্শা থানার ২৪ টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং শার্শা থানার ১০ টি ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, সনাতন ধর্মাম্বলীদের শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে পুলিশ যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

আরও পড়ুন: স্থলবন্দর চেয়ারম্যানের বেনাপোল পরিদর্শন

গুরুত্ব অনুসারে, পূজা মণ্ডপগুলোকে কয়েকটি শ্রেণিতে বিভক্ত করে সে অনুপাতে অফিসার ও ফোর্স মোতায়েন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি কয়েকটি মণ্ডপ মিলে থাকবে বিশেষ টিম। তারা ঘুরে ঘুরে পূজা মণ্ডপগুলো মনিটরিং করবে।

তিনি বৈঠকে উপস্থিত সকলকে আশ্বস্ত করে বলেন, নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে যাতে পূজা সম্পন্ন করা যায়, সে বিষয়ে পূর্ণ নিরাপত্তামূলক ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন: রাজবাড়ী-ঢাকা রুটে বাস বন্ধের ৩য় দিন

বৈঠকে উপস্থিত বিভিন্ন পুজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। দূর্ঘটনা এড়াতে পূজামণ্ডপে আতশবাজি পোড়ানো যাবে না। আলোকসজ্জায় সতর্কতা অবলম্বন করতে হবে।

এ সময় পূজামণ্ডপসমূহে সকল প্রকার আলোকসজ্জা, সাজসজ্জা, মেলার আয়োজন, আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সকল প্রকার বাদ্যযন্ত্রের ব্যবহার সীমিত করণসহ প্রযোজ্য ক্ষেত্রব্যতীত অপর সকল সময়ে মাইক ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বৈদ্যনাথ দাস দুর্গাপূজা উপলক্ষে জাতীয় উৎসবে একটি ঐক্য ও সমন্বয়ের ধারা প্রতিষ্ঠা করতে চান। এছাড়া প্রতিটি পূজামণ্ডপ ও মণ্ডপগামী সড়কগুলোয়, বিশেষ করে রাতের বেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা