ছবি-সংগৃহীত
সারাদেশ

রেলওয়ে যুক্ত হচ্ছে আরও ৫ জেলায়

জেলা প্রতিনিধি: বাংলাদেশে বর্তমানে ৪৩ জেলা রেল সেবা যুক্ত রয়েছে। অক্টোবর মাসে নতুন করে আরও ৫ জেলায় যুক্ত হবে রেল সেবা।

আরও পড়ুন : পাবনায় বিদ্যুৎপৃষ্টে মা-মেয়ের মৃত্যু

অক্টোবর মাসেই পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, খুলনা-মোংলা রেলপথ প্রকল্প ও দোহাজারী-কক্সবাজার রেলপথ প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে।

উদ্বোধন হলেই মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর, কক্সবাজার এবং বাগেরহাট জেলার বাসিন্দারা সরাসরি নিজ জেলা থেকে ট্রেনে ভ্রমণ করতে পারবেন।

এ ৫ জেলার পর বাকি থাকবে শেরপুর, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি জেলা। বরিশালের ৬ টি জেলায় রেল সংযোগ নেই। সরকার আগামী ২০৪৫ সালের মধ্যে এ ১৬ টি জেলাকেও রেল সেবায় যুক্ত করতে চায়।

আরও পড়ুন : নিখোঁজ শিশুর লাশ মিলল পুকুরে

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানায়, মোংলা-খুলনা রেলপথটি শুধু সারাদেশের সাথেই নয়, আন্তর্জাতিক রেল রুট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মধ্য দিয়ে ব্যবসা-বাণিজ্য গতিশীল হবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন হলে যুক্ত হবে নড়াইল। আর মধুখালী রেলপথ উদ্বোধন হলে যুক্ত হবে মাগুরা জেলা। তারপর পর্যায়ক্রমে বাকি জেলাগুলো রেল সেবার আওতায় নিয়ে আসা হবে।


সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা