ছবি-সংগৃহীত
সারাদেশ

বাসের ধাক্কায় পুলিশ কর্মকতার মৃত্যু

জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় মোটরসাইকেলে বাসের ধাক্কায় এক উপপরিদর্শকসহ (এসআই) ২ জনের মৃত্যু হয়েছেন।

আরও পড়ুন: ফেনীতে আগুনে দগ্ধ ২ শিশুর মৃত্যু

মঙ্গলবার (৩ অক্টোব) রাত ৯ টায় পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের জয়নগর গ্রামের আফফার উদ্দীনের ছেলে জহুরুল ইসলাম (৩৭)। তিনি নীলফামারী জেলায় পুলিশের এসআই হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে তার বন্ধু মোনায়েম হোসেন সুজন (৩৬) লালপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্র জানা যায়, বিয়ে করতে ৩০ সেপ্টেম্বর ৭ দিনের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন জহুরুল। সোমবার রাতে ফুলবাড়ী উপজেলার রুমা আক্তারের সাথে তার বিয়ে হয়।

আরও পড়ুন: মেঘনায় ডুবলো জাহাজ

মঙ্গলবার সকালে বন্ধু সুজনকে সাথে নিয়ে মোটরসাইকেলে রাজশাহীতে এমটি মামলার স্বাক্ষ্য দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। রাত ৯ টায় তারা বিরামপুর কলেজ বাজার পেট্রল পাম্পের সামনে আসলে বিপরীতগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়।

তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, নীলফামারী জেলা পুলিশের সাথে আলোচনা করে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা